শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নেত্রকোণায় শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক বিরুদ্ধে বিক্ষোভ

নেত্রকোণার মাদরাসায় শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ ও বিচার দাবি।

নেত্রকোণায় শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক বিরুদ্ধে বিক্ষোভ

নেত্রকোণার এন আকন্দ কামিল মাদরাসায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক এহসানুল হকের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বুধবার মাদরাসার এক শিক্ষার্থীকে প্রভাষক এহসানুল হক কর্তৃক ধর্ষণ চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের সুর জোরালো হয়েছে।

জানা যায়, গত ২০ আগস্ট মাদরাসার একটি কক্ষে এহসানুল হক ওই শিক্ষার্থীর উপর ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বুধবার সিসিটিভি ফুটেজ প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি পালটে যায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত প্রভাষক মো. এহসানুল হকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দাবি করেন, তার বিরুদ্ধে অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।

বিজ্ঞাপন