মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের শাটডাউন

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। এই আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপাচার্য পরিবর্তনের ঘোষণা আসার পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার দিকে ক্যাম্পাসে মিছিলের পর আজ সকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্য ভবনে তালাও ঝুলিয়ে দিয়েছেন।

এদিকে, উপাচার্য পরিবর্তনের পর আজ মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আহসান উল্যাহ জানান, উপাচার্য পরিবর্তনের প্রজ্ঞাপণ বাতিলের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শেখ শরিফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন