মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তিনি নিউইয়র্কে অবতরণ করেন। সফরসঙ্গীদের মধ্যে তার স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। এ সময় তিনি সাইডলাইন বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা এবং বিশ্বনেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। নিউইয়র্ক পৌঁছে ২২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী।

২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ৩টায় জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও বহুপক্ষীয় ব্যবস্থা সংস্কারের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। অধিবেশনের ফাঁকে এ বিষয়ে বাংলাদেশের আয়োজন করা আলোচনায় অংশ নেবেন তিনি। জলবায়ু ও টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা এবং ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, 'এবারের প্রধানমন্ত্রীর সফর সবচেয়ে বেশি কার্যকর হবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে।'

সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাকিস্তান, কানাডা, কুয়েত, থাইল্যান্ড, ভুটানসহ কয়েকটি দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন