মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মোবাইল ফোন না দেওয়ায় কিশোরের বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোবাইল ফোন না দেওয়ায় বাবামায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলামিন।

মোবাইল ফোন না দেওয়ায় কিশোরের বাবা-মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে হাজীগঞ্জ থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে।

অভিযোগকারী শিক্ষার্থীর নাম আলামিন। সে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, মোবাইল ফোন ব্যবহারের জন্য আলামিন বাবা-মায়ের কাছে আবদার করে। মোবাইল ফোন না দেওয়ায় পরিবারের সঙ্গে তার মনোমালিন্য হয়। একপর্যায়ে বাবামায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে সে রাতের বেলায় একাই হাজীগঞ্জ থানায় চলে যায়।

থানায় শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন পুলিশ পরিদর্শক জহির হোসেন। তিনি বলেন, ‘শিশুটি অভিমান করে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় এসেছিল। আমরা তার সঙ্গে শান্তভাবে কথা বলেছি এবং বিষয়টি বোঝার চেষ্টা করেছি।’

পুলিশ পরিদর্শক আরও জানান, পরে আলামিনের বাবা-মাকেও থানায় ডেকে এনে সন্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তিনি তাদের বুঝিয়ে বলেন, পারিবারিক বিষয়গুলো যেন ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা হয়।

আলামিনকে তার বাবা-মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে যেন ছোট একটি বিষয়কে কেন্দ্র করে শিশুর মনে নেতিবাচক প্রভাব না পড়ে।

বিজ্ঞাপন