বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
জাতীয়

গোবিপ্রবিতে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগে শিক্ষার্থীদের হাতাহাতি

গোবিপ্রবিতে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়েছে।

গোবিপ্রবিতে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগে শিক্ষার্থীদের হাতাহাতি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘ফিস্টে’ নিম্নমানের খাবার বিতরণের অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে এই ঘটনা ঘটে।

এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান আহত হন। খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশের পর শিক্ষার্থীরা উপাচার্যের কাছে অভিযোগ জানাতে গেলে হাবিবুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত করতে আশ্বাস দেয়। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা বলেন, "এত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে, যা মুখে নেওয়াই যায় না।"

স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মোহাম্মদ আসাদুজ্জামান খান বলেন, "আমরা অভিযোগের বিষয়ে অবগত। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।" উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, "এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

বিজ্ঞাপন