বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুলাই শহীদদের বিচার কার্যক্রমে বিলম্ব, ক্ষুব্ধ পরিবারগুলো

জুলাই আন্দোলনে শহীদদের পরিবার বিচার কার্যক্রমে বিলম্বে ক্ষুব্ধ।

জুলাই শহীদদের বিচার কার্যক্রমে বিলম্ব, ক্ষুব্ধ পরিবারগুলো

জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া লালমনিরহাটের মিরাজুল ইসলাম ও শেরপুরের সৌরভ, সবুজ ও মাহবুবের পরিবার অর্থকষ্টে দিন কাটাচ্ছে। সহায়তার নানা আশ্বাস দিলেও, এখন সবাই লাপাত্তা।

মিরাজুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর মা মোহসেনা বেগম বলেন, ‘ছেলেকে হারিয়ে আমার জীবন অন্ধকার। আমি শুধু আমার ছেলের হত্যার বিচার চাই।’

মিরাজের ছোট ভাই মেজবাউল মিয়া জানান, ‘ভাইকে হারানোর পর সংসার চালাতে পড়াশোনা ছেড়ে কাজে নেমেছি। কিন্তু এখন আমাদের খোঁজ নেওয়ার মানুষ খুব কম।’

অন্যদিকে, শেরপুরের সৌরভ, সবুজ ও মাহবুবের পরিবারের সদস্যরা হতাশায় দিন কাটাচ্ছেন। দুই বছর পেরিয়ে গেলেও অভিযুক্তদের শাস্তি না হওয়ায় তারা ক্ষুব্ধ।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সৌরভ ও মাহবুব হত্যা মামলায় পুলিশ চার্জশিট জমা দিলেও, এক ম্যাজিস্ট্রেটের নাম থাকায় বিচার কার্যক্রম ঝুলে আছে।

শহীদদের পরিবার ও আহতদের বিষয়ে রাষ্ট্রীয় প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান স্বজনরা।

বিজ্ঞাপন