শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহবাগে পাহাড়ে সন্ত্রাস দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শাহবাগে অবৈধ অস্ত্র দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাহবাগে পাহাড়ে সন্ত্রাস দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

পার্বত্য চট্টগ্রামের জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের দাবিতে শাহবাগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় জাদুঘরের সামনে 'সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ'-এর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় সংসদে তিন পার্বত্য জেলার উপজাতিদের জন্য আয়কর মওকুফের সিদ্ধান্তকে পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালি জনগণের জন্য চরম বৈষম্য এবং হতাশার চিহ্ন হিসেবে অভিহিত করেন।

বক্তারা অবিলম্বে পার্বত্য এলাকার কোটা ব্যবস্থা বাতিল অথবা পাহাড়ে বসবাসরত সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তাদের মতে, এই দাবি আদায় না হলে পার্বত্য অঞ্চলে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন