বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত

তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে, ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে এ নিয়ে সপ্তমবারের মতো তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

পানির চাপ বাড়ায় দেশের বৃহৎ সেচ প্রকল্পের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী ও খালিসা চাপানী এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। অনেক ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করেছে। তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন