বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ৯টার কিছু সময় পর তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাদুঘরটি গণভবনে অবস্থিত এবং আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেরে বাংলা নগরে অবস্থিত গণভবনের আয়তন ১৭ দশমিক ৬৮ একর। ২০২৪ সালের ৬ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ভবনটির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে। ৫ সেপ্টেম্বর জাদুঘর হিসেবে প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত নেয় সাবেক অন্তর্বর্তী সরকার।

২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। শুরুর দিকে এটি জাতীয় জাদুঘরের অধীনে পরিচালনার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গণভবনের সম্পূর্ণ জমি ও স্থাপনা সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে।

জুলাই স্মৃতি জাদুঘরের প্রবেশমুখে চোখে পড়বে জুলাই খচিত নকশা ও কারুকার্য। প্রাঙ্গণে স্থান পেয়েছে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিকশার ওপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের স্যালুট জানানো রিকশাচালক মো. সুজন খানের প্রতিকৃতি।

জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষণ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র, গ্রাফিতি, ভিডিওচিত্র, দলিল-দস্তাবেজ, সংবাদপত্রের কাটিং, শহীদদের ব্যবহৃত পোশাক, ব্যক্তিগত সামগ্রী, স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন ধরনের অডিও-ভিডিও।

বিজ্ঞাপন