রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা প্রাণ দিয়েছেন, সেটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর— এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরীর নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "যুলাই শহীদদের অবদানের কারণেই ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ।" প্রধানমন্ত্রীর মতে, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না।

এছাড়া, প্রধানমন্ত্রী জানান, "তবু প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না সরকার।" গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতা সংগ্রাম থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যে মানুষজন জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি। প্রধানমন্ত্রী বিভিন্ন সময় গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দেন।

বিজ্ঞাপন