রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আন্দোলনে ভূমিকা রাখা প্রার্থীদের স্থানীয় নির্বাচনে সমর্থন: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে আন্দোলনে ভূমিকা রাখা প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি, জানান মীর শাহে আলম।

আন্দোলনে ভূমিকা রাখা প্রার্থীদের স্থানীয় নির্বাচনে সমর্থন: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, গত ১৭ বছর আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে দলের সমর্থন পাবেন। তিনি আজ শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভোটে জিতে আসার সম্ভাবনা আছে কিন্তু বিগত সময়ে আন্দোলনে দেখা যায়নি এমন প্রার্থীকে সমর্থন দেবে না বিএনপি।’ তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মীর শাহে আলম বলেন, ‘পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।’

জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিরোধীদল দেশে জ্বালানি সংকটে কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। অথচ তারা যে লংমার্চ করবে, তাতে খরচ হবে ১ লাখ লিটার জ্বালানি তেল।’

বিজ্ঞাপন