মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

আ. লীগ ও জামায়াত-এনসিপি সরকারের পতনের স্বপ্ন দেখছে: রাশেদ খান

রাশেদ খান বলেছেন, জামায়াত-এনসিপি সরকারের পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তবে জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।

আ. লীগ ও জামায়াত-এনসিপি সরকারের পতনের স্বপ্ন দেখছে: রাশেদ খান

আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি শুক্রবার (২৮ আগস্ট) ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।

রাশেদ খান বলেন, "জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।" তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমূখে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে।

জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান বলেন, "বিএনপি সরকার নাকি বিরোধীদলের সঙ্গে আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করছে।" তিনি এই বক্তব্যকে ধিক্কার জানান।

তিনি আরও বলেন, জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরাকরি দলের এমপিদের মতো সুবিধা চাইছে, কিন্তু তারা কি সুবিধা পাচ্ছে না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি।

বিজ্ঞাপন