বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

দুর্নীতিবাজদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত: সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

দুর্নীতিবাজদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

দুর্নীতিবাজদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত: সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

দুর্নীতিবাজরা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে এবং তারা দেশের টাকা বিদেশে পাচার করে বলেই দেশের উন্নয়ন হচ্ছে না—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন। রেজাউল করিম অভিযোগ করেন, গত ৫৫ বছর ধরে দুর্নীতিবাজ ব্যক্তিরাই ক্ষমতার চেয়ারে বসে আছেন, যার ফলে দেশের সাধারণ মানুষের অর্থ বিদেশে পাচার হয়েছে।

তিনি বলেন, রাজনীতিবিদরা দেশের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও তারা দেশ ও জনগণের সাথে প্রতারণা করেন। শিক্ষকদের এমপিও ভুক্তির আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যদি দেশ দুর্নীতিমুক্ত হতো, তাহলে শুধু এমপিও ভুক্তিই নয়, দেশের সব চাহিদা পূরণ করা সম্ভব হতো।

রেজাউল করিম আরও বলেন, যারা শিক্ষক সমাজকে মূল্যায়ন করতে জানেন না, তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না।

বিজ্ঞাপন