ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের ইরাককে ‘ট্রাম্পের হাতিয়ার’ না হতে সতর্ক করেছেন। তিনি শনিবার (২৮ নভেম্বর) মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে এ মন্তব্য করেন।
মোখবের বলেন, ইরাকি সরকারের তেলের চোরাচালান বন্ধ করা, দুর্নীতি নির্মূল করা এবং অস্ত্রশস্ত্রের একচেটিয়া নিয়ন্ত্রণের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগ করে নেওয়া তেহরানের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতি।
তিনি আরও জানান, কঠিন সময়ে ইরান সর্বদা ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের বন্ধুত্ব প্রমাণিত হয়েছে। এই অটুট বন্ধনের জন্য বাগদাদকে সীমান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ইরাক বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, তারা কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পরিচালিত দুটি অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। একটি সীমান্ত সিরিয়ার সাথে এবং অন্যটি ইরানের সাথে।
প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্দেশে কর্তৃপক্ষ দেশব্যাপী অননুমোদিত ক্রসিংগুলো বন্ধ করার কার্যক্রম শুরু করেছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তেহরান এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে।
জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক চূড়ান্ত শান্তি চুক্তির পথ প্রশস্ত করার জন্য ছিল, তবে বিভিন্ন মতবিরোধের কারণে তা ভেস্তে গেছে।