শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নিরাপত্তা শঙ্কায় ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা সামরিক ঘাঁটিতে

নিরাপত্তা উদ্বেগের কারণে ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন।

নিরাপত্তা শঙ্কায় ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা সামরিক ঘাঁটিতে

নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় গ্রহণ করছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ছয় জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে অবস্থান করছেন, যা পূর্ববর্তী প্রেসিডেন্টদের আমলের তুলনায় সবচেয়ে বেশি।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে নতুন হুমকির মুখোমুখি হচ্ছে সরকার।

সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিশানা করার জন্য ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বোমার বিস্ফোরণের পরিকল্পনা করছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতির কারণে নিরাপদ সামরিক স্থাপনায় বসবাসের প্রবণতা ভবিষ্যতের প্রশাসনগুলোতেও অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন