শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা সামরিক ঘাঁটিতে নিরাপত্তার অজুহাতে বসবাস করছেন

ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা নিরাপত্তার কারণে সামরিক ঘাঁটিতে বসবাস করছেন।

ট্রাম্প প্রশাসনের মন্ত্রীরা সামরিক ঘাঁটিতে নিরাপত্তার অজুহাতে বসবাস করছেন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সামরিক ঘাঁটিতে বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য। এসব আবাসন একসময় জেনারেল ও সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল। বর্তমানে, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন।

ট্রাম্প প্রশাসনের প্রায় অর্ধডজন সদস্য, এখন ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে, বেসামরিক কর্মকর্তাদের সামরিক ঘাঁটিতে বসবাসের প্রবণতা বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে যে কোনো দলের সরকারই ক্ষমতায় আসুক, শীর্ষ কর্মকর্তাদের সামরিক স্থাপনায় বসবাসের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সাম্প্রতিক সময়ে, রাজনৈতিক সহিংসতা এবং বিদেশি নিরাপত্তা হুমকির কারণে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর হুমকি আসায় তিনি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। তিনি জানান, ইরানের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চও নিরাপত্তার উদ্বেগে সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে।

ডেমোক্র্যাট দলের কিছু আইনপ্রণেতা সামরিক আবাসনে বেসামরিক কর্মকর্তাদের বসবাসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পেন্টাগনকে নির্দেশ দেওয়া হয়েছে, সামরিক আবাসনে বসবাসরত রাজনৈতিক কর্মকর্তাদের তালিকা এবং তাদের নিরাপত্তা হুমকির বিষয়ে প্রতিবেদন জমা দিতে।

সামরিক ঘাঁটিতে বসবাসের জন্য কর্মকর্তাদের মাসে ৪ হাজার ৫শ' ডলার ভাড়া দিতে হয়, তবে এই খরচ নিয়ে বিতর্ক নতুন নয়। গত বছর, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবনের সংস্কার ও আধুনিকায়নে মার্কিন সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ডলার ব্যয় করেছে।

বিজ্ঞাপন