শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

১১ দল একত্রে জাতীয় সংলাপে বসবে: জামায়াত নয়

জামায়াত এককভাবে নয়, ১১ দল একত্রে জাতীয় সংলাপে বসবে বলে জানিয়েছেন ড. হামিদুর রহমান আযাদ।

১১ দল একত্রে জাতীয় সংলাপে বসবে: জামায়াত নয়

১১ দলের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জামায়াত এককভাবে নয় বরং ১১ দল একত্রে জাতীয় সংলাপে অংশ নেবে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, নানা দাবিতে ১১ দল ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপে জামায়াত এককভাবে অংশগ্রহণ করবে না।

তিনি জানান, জুলাই সনদ ও গণভোটকে ভিত্তি ধরে ১১ দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে। জুলাই সনদ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে শপথ ছিল, রাজনৈতিক দলগুলো এখন তার বিপরীতে চলছে।

সরকারের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সঠিকভাবে কাজ না করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। তবে, জুলাই সনদ ও গণভোটকে পাশ কাটিয়ে সংলাপে বসার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন