শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া জাতীয় ঐক্যের বড় বাধা বলে মন্তব্য করেছেন গোলাম পরওয়ার।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা। তিনি শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

গোলাম পরওয়ার মন্তব্য করেন, গণভোটের রায় মেনে নিলে জনগণ ফ্যাসিবাদ মোকাবিলায় ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, সেখানে বহুমুখী ষড়যন্ত্র চলছে এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা কেউ কেউ এতে জড়িত। তিনি সতর্ক করে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে তা দেশের স্বার্থবিরোধী হবে।

বিজ্ঞাপন