শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, জামায়াতের তীব্র নিন্দা

জামায়াতের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর প্রতিবেশী দেশের মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, জামায়াতের তীব্র নিন্দা

প্রতিবেশী দেশের মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন, ও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপসহ নানা ইস্যুতে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার অভিযোগ করেন, বাংলাদেশের সীমান্ত এলাকায় আওয়ামী লীগের নেতারা বিভিন্ন রুট পরিদর্শন করছেন এবং আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত তাদের এ সুযোগ দিচ্ছে।

তিনি বলেন, "এমন সুযোগ দেয়া জুলাই অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।"

সরকারের সঙ্গে সংলাপের বিষয়ে তিনি জানান, সরকার এখনও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি। তবে এ নিয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, "সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে। তবে জুলাই সনদকে পাশ কাটিয়ে কোনো ঐক্য হবে না।"

বিজ্ঞাপন