জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, যারা সরকারকে সহযোগিতা করবে না, তারা কীভাবে জনগণকে সহযোগিতা করবে?
তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির মাঝে মধ্যে যে ধরনের আউল-ফাউল বক্তব্য দিচ্ছেন, তা শুনে মানুষ হাসি-তামাশা করছে। রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন এবং ছাত্রলীগের স্টাইলে তার বক্তব্য এখনো লক্ষ্য করা যাচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বারোয়ারী পুজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় রাশেদ খাঁন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল এনসিপিকে নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, যারা একাত্তরে বাংলাদেশ চায়নি, তাদের সাথে জোট করে বাংলাদেশ গঠন করা যাবে না।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যা বারবার প্রমাণিত হয়েছে। সেই সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দিধা নেই।