ছাত্র-জনতার গণঅভুত্থ্যানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির মন্তব্য করেছেন। তিনি বলেন, "ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে।"
২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, "শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না।"
হুমায়ূন কবির আরও বলেন, "তিনি (শেখ হাসিনা) টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।"
ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীদের 'বাংলাদেশ দখল' বিষয়ক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, "পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।"
তিনি আরও উল্লেখ করেন, "শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো মিশনে যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে গ্রেফতার হবেন।"