ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। এ তথ্য মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যেখানে ৭ মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, ইরানের এই পরিকল্পনা এখন পর্যন্ত তাৎক্ষণিক হামলার কোনো ইঙ্গিত দেয় না। তবে সম্ভাব্য পরিস্থিতির জন্য বিভিন্ন বিকল্প তৈরি করছে তারা।
নির্দিষ্ট লক্ষ্যবস্তু ও স্থানের উল্লেখ থাকায় আমেরিকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জানান, আমেরিকা সম্ভাব্য সব ধরনের হুমকি পর্যবেক্ষণ করছে।
ডার্টি বোমা হচ্ছে একটি প্রচলিত বিস্ফোরক, যার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত থাকে। বিস্ফোরণের মাধ্যমে এটি তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে।
এদিকে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর রাসায়নিক অস্ত্র হামলার আশঙ্কাও পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।