সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩ রণতরি মোতায়েন, ইরানের আগাম হামলার হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি মোতায়েন, ইরানের সতর্কবার্তা।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩ রণতরি মোতায়েন, ইরানের আগাম হামলার হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে আরও একটি বিমানবাহী রণতরি, ইউএসএস থিওডোর রুজভেল্ট, পৌঁছেছে। এর ফলে এই অঞ্চলে মোতায়েন বিমানবাহী রণতরির সংখ্যা তিনটিতে দাঁড়াল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রেক্ষাপটে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সতর্ক করে জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের হামলার জন্য প্রথমে অপেক্ষা করবে না। তিনি দাবি করেছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ করে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

এদিকে, বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ইরান ও ইয়েমেনের হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে।

ইরানের নৌবাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। এই ঘটনার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিজ্ঞাপন