ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার বল এখন ওয়াশিংটনের কোর্টে বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি দাবি করেছেন, তেহরান নিজেদের দাবি জানিয়ে স্পষ্ট জবাব দিয়েছে, তবে মার্কিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পায়নি ইরান।
গালিবাফ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী বর্তমান পরিস্থিতি থেকে বের হতে চায় ইরান। তবে তিনি উল্লেখ করেন, এটি শুধুমাত্র আলোচনার মাধ্যমে নয় বরং টেকসই প্রতিরোধ ক্ষমতা গড়ার মধ্য দিয়েও সমঝোতায় পৌঁছানো সম্ভব।
তিনি যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আস্থার সংকট এবং ওয়াশিংটনের অতিরিক্ত দাবিকে ইরানের সঙ্গে চুক্তির পথে মূল বাধা হিসেবে চিহ্নিত করেন।
অন্যদিকে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের ওপর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায় তবে সকল মার্কিন ঘাটিতে হামলা চালানো হবে।
এছাড়া, তিনি স্পষ্টভাবে জানান, ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও দেশের বাইরে পাঠানো হবে না।