শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান পারমাণবিক তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক প্রকল্পের তথ্য দেওয়ার জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ইরান পারমাণবিক তথ্যের জন্য ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্য প্রদানকারীকে ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে।

একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, এই পুরস্কারের পাশাপাশি প্রয়োজন হলে তথ্যদাতাকে অন্য কোথাও পুনর্বাসনের সুযোগও দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বিশুদ্ধতা প্রয়োজন এবং ইরান বর্তমানে এই পর্যায় থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে ইরান একমাত্র রাষ্ট্র, যা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

আইএইএ-এর নিরাপত্তা বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে চলতে ব্যর্থ হওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন