মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এই হামলার তথ্য জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে এ হামলার খবর সামনে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত।

এদিকে, বাহরাইনের কর্তৃপক্ষ ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে। তারা একটি অনির্দিষ্ট নিরাপত্তা হুমকির বিষয়ে নাগরিক ও বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছে। রোববারও বাহরাইন জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে।

অন্যদিকে, তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন