মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত ব্যাংককে স্কুলে বন্দুক হামলায় নিহত ৬, আহত ১৫
জাতীয়

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই।

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করা সম্ভব নয়: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একাত্তর ও চব্বিশে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের উদ্দেশ্য ও লক্ষ্য ছিল দেশে একটি পরিবর্তন আনা। এমন একটি পরিবর্তন, যার মধ্য দিয়ে মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রী শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই উল্লেখ করে বলেন, ‘যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য লড়াই করতে গিয়ে তাঁদের জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো এবং প্রাণ-প্রকৃতির পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০টি শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন। বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাতীয় পাঠ্যক্রমে তাঁদের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন