বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
রাজনীতি

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা প্রণয়নে সরকারের উদ্যোগ

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার।

মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা প্রণয়নে সরকারের উদ্যোগ

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর তারেক রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে, নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে স্বাধীনতার পর যারা শহীদদের তালিকা প্রণয়নের দায়িত্বে ছিলেন, তারা যথাযথভাবে কাজ করেননি।

প্রধানমন্ত্রী আরও জানান, শহীদদের তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত করা হয়েছিল। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করেছে, যা নিবিড় গবেষণার ভিত্তিতে করা হবে।

বিজ্ঞাপন