প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশগামী শ্রমিকদের আইন-কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের ভাবমূর্তি রক্ষায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি জানান, সরকার বিদেশগামী শ্রমিকদের জন্য ভাষা শিক্ষা কার্যক্রম শুরু করবে, যা তাদের কর্মস্থলে সফল হওয়ার জন্য সহায়ক হবে।
প্রথম ফ্লাইটে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ জন কর্মী। সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে এই ফ্লাইট পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এসব কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের জন্য তিন বছরের নবায়নযোগ্য চুক্তি এবং নিয়োগকর্তার দেয়া আবাসন ও চিকিৎসা সুবিধা থাকবে।