বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দের খবর জানিয়েছে বিএফআইইউ।

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দকৃত সম্পদের মধ্যে দেশের মধ্যে ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে। দেশের বাইরে পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে এবং বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, সন্দেহজনক লেনদেন হলে ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনার পরিবার এবং ১০টি শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচার নিয়ে যৌথ তদন্ত দল কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সম্পদ জব্দের পাশাপাশি মামলা এবং বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন