শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বরগুনায় ১ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বরগুনায় ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে ১ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

বরগুনায় ১ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় ১ হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

এ কর্মসূচিটি পূবালী ব্যাংকের উদ্যোগে বাস্তবায়িত হয়। জেলা প্রশাসক জানান, এ ধরনের বৃক্ষরোপণ স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সৌন্দর্যবর্ধন ছাড়াও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি রোপিত চারার যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম এবং পূবালী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক।

খননকৃত ডাঙার খালের দুই পাশের সড়কে গাছ লাগানোর উদ্যোগ নেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আল আমিন হোসেন সজল। এতে সহযোগিতা করেন সাবেক যুগ্মসচিব রেজাউল করিম খান।

বিজ্ঞাপন