বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অভিযোগ

ইসলামী ব্যাংক সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছে।

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অভিযোগ

ইসলামী ব্যাংক ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছে। ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী এই অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই জালিয়াতির ঘটনা ঘটে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর 'সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড' নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে একশ কোটি থেকে পাঁচশে কোটি টাকায় বৃদ্ধি করা হয়।

অভিযোগের তথ্যমতে, পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের জন্য অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা পালন করেন।

এছাড়া, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে।

বিজ্ঞাপন