মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১ ও ২৪ নিয়ে বিতর্কিত প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১ ও ২৪ নিয়ে বিতর্কিত চিত্রপ্রদর্শনী শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭১ ও ২৪ নিয়ে বিতর্কিত প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনীতে একটি চিত্রকর্মের কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিতে একটি দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা রয়েছে।

সমালোচকদের অভিযোগ, ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে হেলে থাকায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীর নাম ‘জুলাই গণঅভ্যুত্থান: রঙ-তুলিতে মুক্ত স্বদেশ’ এবং এটি তিন দিনব্যাপী চলবে। প্রদর্শনীটি গতকাল রোববার শুরু হয়েছে।

চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আলী জানিয়েছেন, তিনি প্রদর্শনীর সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না এবং ছবিগুলো নিবন্ধনের মাধ্যমে নেওয়া হয়েছে। প্রদর্শনীর দায়িত্বে থাকা অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, ছবিগুলো যাচাই না করেই জমা নেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক কামরুজ্জামান জানান, তাঁদের দায়িত্ব ছিল শুধুমাত্র প্রদর্শনীর জন্য স্থান বরাদ্দ দেওয়া।

এদিকে, ছাত্রসংগঠনগুলোর নেতারা ১৯৭১ ও ২০২৪-কে মুখোমুখি দাঁড় করানোর সমালোচনা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তির ইতিহাস এবং ২০২৪-ও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি ইতিহাসকে ছোট করে অন্যটিকে বড় করা উচিত নয়।

তবে চিত্রকর্মটির এক শিল্পী এসব সমালোচনা মানতে নারাজ। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপরীতে জুলাই গণঅভ্যুত্থানকে দাঁড় করানো তাঁর উদ্দেশ্য নয়; এটি প্রতীকী অর্থে আঁকা একটি শিল্পকর্ম।

বিজ্ঞাপন