বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে সোফা কারখানায় নিহত ১০ জন নওগাঁর বাসিন্দা

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর ১০ জন নিহত হয়েছে।

সৌদি আরবে সোফা কারখানায় নিহত ১০ জন নওগাঁর বাসিন্দা

সৌদি আরবে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গণ্ডগোহালী গ্রামের কলি, লুৎফর, জান্ডার ও রুবেল, দুবাই গ্রামের শুভ ও সুমন, বিশা গ্রামের সাগর ও মজিদুল, পারকাসুন্দা গ্রামের মো. জালাল এবং উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ অন্তর্ভুক্ত রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন।

অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ১০ জন নওগাঁর বাসিন্দা।

উল্লেখ্য, রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন