বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

সৌদি কারখানায় নিহত ৯ বাংলাদেশির জানাজা ও দাফন সম্পন্ন

সৌদি কারখানায় আগুনে নিহত ৯ বাংলাদেশির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সৌদি কারখানায় নিহত ৯ বাংলাদেশির জানাজা ও দাফন সম্পন্ন

সৌদি আরবে একটি কারখানায় আগুনের ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ দেশে এনে তাদের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

গতকাল সৌদি আরব থেকে মরদেহ দেশে আসার পর রাতেই তাদের নওগাঁয়ে নিয়ে যাওয়া হয়। আজ সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে সরকারি ব্যবস্থাপনায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাদের মরদেহ নিজ নিজ গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

এছাড়া, নাটোরের নলডাঙ্গায় আরেক প্রবাসী রবিউল ইসলামের জানাজা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাজশাহীর বাঘমারাতেও আরেক প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন