বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর দ্বিতীয় দফা জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতদের মরদেহ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় নিজ নিজ গ্রামের বাড়িতে। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা সোয়া ১০টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ বাড়িতে পৌঁছাতেই শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি প্রাণ হারান। তাদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্তের পর দেশে আনা হয় মরদেহ।

বিজ্ঞাপন