বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

মানিকগঞ্জে খাদ্য গুদামে চাল-গমের গরমিল, দুই কর্মকর্তা বরখাস্ত

মানিকগঞ্জের খাদ্য গুদামে চাল ও গমের গরমিলের ঘটনায় দুই কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।

মানিকগঞ্জে খাদ্য গুদামে চাল-গমের গরমিল, দুই কর্মকর্তা বরখাস্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় খাদ্য গুদামে চাল ও গমের গরমিলের ঘটনায় খাদ্য অধিদফতর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারহানা আক্তার এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী বিপুল কুমার অন্তর্ভুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাদ্য অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধিদফতরের ২৫ আগস্টের স্মারকের ভিত্তিতে ঘিওর উপজেলা খাদ্যগুদামে চাল ও গম যাচাই করা হয়। যাচাইয়ের সময় গুদামের ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পাওয়া যায়। বিপরীতে ৪১ টন ধান বেশি এবং ৬ হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া যায়।

এ বিষয়ে খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ নম্বর বিধি অনুযায়ী দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব রায়হান জানান, জেলায় মহাপরিচালকের সরাসরি তত্ত্বাবধানে প্রতিটি খাদ্যগুদামে বিশেষ অডিট চলছে। অডিটের সময় ঘিওরের গুদামে গরমিল পাওয়া যায় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জড়িত থাকার সন্দেহ রয়েছে। তদন্তের স্বার্থে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন