বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

রাশিয়ায় বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ একজন

রাশিয়ায় বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ আরেকজন।

রাশিয়ায় বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত, নিখোঁজ একজন

রাশিয়ার আমুর অঞ্চলে একটি কেমিক্যাল কমপ্লেক্সে গ্যাস বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

২৫ আগস্ট সিনোপেক গ্যাস ফিল্ডে ঘটে যাওয়া এই বিস্ফোরণে মোট ১৫ জন কর্মী নিহত হন, যাদের মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক জাকির হোসেন। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা ছিলেন। অন্যান্য নিহতদের মধ্যে চীন ও রাশিয়ার নাগরিকও রয়েছেন।

এছাড়া, মেহেরপুরের গাংনীর বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় আনুমানিক ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য মস্কোতে নিয়ে যাওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোস্থ বাংলাদেশ দূতাবাস আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

দূতাবাস একটি হটলাইন চালু করেছে এবং সংশ্লিষ্ট কোম্পানিতে কর্মরত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে। নিহত জাকির হোসেনের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞাপন