শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর ৯ জনের মরদেহ দেশে পৌঁছাল

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর ৯ জনের মরদেহ দেশে পৌঁছাল

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জন প্রবাসীর মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে এই মরদেহগুলো দেশে আনা হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের মরদেহ গ্রহণ করেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেন। তিনি জানান, নিহতদের দাফনসহ পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “মরদেহগুলো দেশে আনতে সৌদি দূতাবাস এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তারা আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করেছে।”

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের এমন মৃত্যু কখনোই কাম্য নয়। বাকি ৭ মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।”

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত হয়। নিহতদের বাড়ি নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন এলাকায়।

বিজ্ঞাপন