মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কলা চাষিরা, দাবি দ্রুত সমাধানের

শেরপুরে জলাবদ্ধতায় শতাধিক কৃষক ২ কোটি টাকার ক্ষতির মুখে। দ্রুত সমাধানের দাবি তাদের।

শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কলা চাষিরা, দাবি দ্রুত সমাধানের

শেরপুরের শ্রীবরদী উপজেলার বন্দ ধাতুয়া এলাকায় জলাবদ্ধতায় শতাধিক কৃষক ২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। ১০০ একর জমিতে কলার বাগান নষ্ট হয়ে গেছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, জলাবদ্ধতার কারণ হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়া। তারা জানান, শ্রীবরদী-ঝগড়ারচর সড়কের পাশে দুইটি ব্রিজ ও একটি কালভার্টের মুখ বন্ধ করে স্থানীয় ইউপি সদস্য সারোয়ার ও তার পরিবার বাড়িঘর নির্মাণ করেছেন।

অতিরিক্ত বৃষ্টির ফলে জমে থাকা পানিতে কলাগাছের গোড়া ও শিকড় পচে যাচ্ছে। কৃষকরা জানান, তারা ঋণ নিয়ে বাগান তৈরি করেছিলেন এবং ফলনও ভালো হয়েছিল। কিন্তু এখন তারা আমন রোপণের চেষ্টা করলেও জমিতে পানি জমে থাকার কারণে তা করতে পারছেন না।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ব্রিজ ও কালভার্টের মুখ খুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। শেরপুর শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।’

এদিকে, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সারোয়ার হোসেনের লোকজনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন