মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

সীতাকুণ্ডে স্থাপন হচ্ছে দেশের সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট স্থাপন হতে যাচ্ছে।

সীতাকুণ্ডে স্থাপন হচ্ছে দেশের সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার জলিল টেক্সটাইল মিলের ৫৫ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত জলিল টেক্সটাইল মিলস ২০০৪ সাল থেকে লোকসানের কারণে বন্ধ ছিল। সেনাবাহিনীর হাতে জমি হস্তান্তরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানা-বিএফও’র মধ্যে চুক্তি সই হয়েছে।

নতুন ইউনিটের মাধ্যমে আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বিএফও’র পক্ষ থেকে জানানো হয়, উৎপাদিত সমরাস্ত্র দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, “বন্দরের কৌশলগত সুবিধা নিতেই চট্টগ্রামের সীতাকুণ্ডে এ কারখানা সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে।”

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির জানান, “এ উদ্যোগ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সরকার অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে।”

গাজীপুরের পর এটি হবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার দ্বিতীয় ইউনিট।

বিজ্ঞাপন