বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
জাতীয়

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী সড়ক নির্মাণ কাজ শুরু করেছে।

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী সড়ক নির্মাণ কাজ শুরু করেছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।

২৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জানান, প্রাথমিকভাবে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর হাইস্কুল পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া জঙ্গল সলিমপুরে আরও একটি অভ্যন্তরীণ সড়ক নির্মাণের পরিকল্পনা আছে।

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় জরুরি ভিত্তিতে এই কাজ শুরু করা হয়েছে। উল্লেখ্য, জঙ্গল সলিমপুর এলাকাটি কয়েক দশক ধরে অপরাধপ্রবণ জনপদ হিসেবে পরিচিত।

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দেশের অন্যতম দুর্গম ও অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এখানে অবৈধ দখল, ভূমি বাণিজ্য এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।

গত ১৯ জানুয়ারি সেখানে অভিযানে এক র‍্যাব সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর গত ৯ মার্চ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

অভিযানের পর এলাকায় যৌথবাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত ২৪ মে গভীর রাতে জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথবাহিনীর একটি ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন