বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
জাতীয়

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির নিরাপত্তা জোরদার

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন প্রতিরোধে বিজিবির নিরাপত্তা জোরদার

হবিগঞ্জ সীমান্তে ভারত থেকে জোরপূর্বক পুশ ইন প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৮ জুন, সোমবার, জেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়ন টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছে।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বাড়াতে প্রতিদিন রাতে ৫৫ বিজিবি সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে।

এই বৈঠকে পুশ ইন সংক্রান্ত সন্দেহজনক কার্যকলাপ শনাক্তকরণ এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্যরাও এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও জানান, “স্থানীয় জনগণ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপিকে সঙ্গে নিয়ে সীমান্তের প্রতিটি ইঞ্চি পাহারা দেওয়া হচ্ছে। রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করতে থার্মাল ও ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পাশাপাশি উঠান বৈঠকের পরিধিও বাড়ানো হয়েছে।”

বিজিবির এই উদ্যোগ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন