বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পরিস্থিতি উদ্বেগজনক কি না, তা জনগণই নির্ধারণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়ে উঠেছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এই কারণে তাদের স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি বলেন, পুলিশকে নৈতিকভাবে আরও উৎসাহিত করতে চান এবং যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে, তাদের পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের মধ্যে সনদ ও আর্থিক সহায়তাও থাকবে।

একই অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ তিনটি ঘটনায় পেশাদার ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সনদসহ প্রত্যেককে ২০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দ্রুত আসামি গ্রেফতার ও তদন্তে প্রশংসনীয় ভূমিকার জন্য তিনজনকে আইজিপি ব্যাচ পরিয়ে দেন।

বিজ্ঞাপন