বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
জাতীয়

রূপগঞ্জ প্রকল্প চালু হলে ঢাকায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ: মির্জা ফখরুল

রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্প ঢাকায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করবে।

রূপগঞ্জ প্রকল্প চালু হলে ঢাকায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধবপুরে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি ঢাকাবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে এ কথা জানান।

মন্ত্রী বলেন, "প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে।" তিনি আরও জানান, "এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।"

মির্জা ফখরুল উল্লেখ করেন যে, প্রকল্পটি শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, "গন্ধর্বপুরে নির্মিত এই বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার দুই সিটিতে পৌঁছে দেওয়া।"

এছাড়া, মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে-১৭ অংশের চলমান কাজও ঘুরে দেখেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন