শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬।

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬

রাজবাড়ীতে একটি তেলবাহী ট্রেনের ৬টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুজন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে খানখানাপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজবাড়ীগামী তেলবাহী ট্রেনটি খানখানাপুর রেলগেট পার হচ্ছিল।

ট্রেনটি রেলগেট অতিক্রম করার আগেই পেছনের কয়েকটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট অতিক্রম করায় গেটম্যান লাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন।

এসময় একটি বাস ও মাহিন্দ্রা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর সাথে সংঘর্ষ ঘটে। এর ফলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়।

আহত ৭ জনকে হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন