বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজবাড়ীতে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে খালের পানিতে পড়ে আড়াই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

রাজবাড়ীতে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে আড়াই বছর বয়সী আরিয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ইসলামপুর ইউনিয়নের পুরান খালকুলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরিয়ান, সে পুরান খালকুলা গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু আরিয়ান বাড়ির পাশের পাট জাগ দেওয়ার খালের পানিতে পড়ে যায়।

শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ির পাশের খালের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন