রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি সাবেক সেনাকর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে সেগুনবাগিচার তার বাসা থেকে তাকে গ্রেফতার করে। এই মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও আক্রমণ চালানো হয়।