বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা সন্দেহ

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা সন্দেহের অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যা সন্দেহ

গোপালগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সাথে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ইমাম রেজা। তিনি উলপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী ছিলেন।

স্বজনদের অভিযোগ, ইমাম রেজাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন