বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক সাদেক আলী নিহত হয়েছেন।

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উধনপাড়া হাজির মোড়ে।

নিহত সাদেক আলী মৃত জুড়ান মন্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদেক আলী চা পান শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

এ ঘটনায় ঘটনাস্থলেই সাদেক আলীর মৃত্যু ঘটে। স্থানীয়রা অ্যাম্বুলেন্সসহ চালকের সহকারীকে আটক করলেও চালক পালিয়ে যান।

ঘটনার পর অ্যাম্বুলেন্সে থাকা একটি শিশুর মরদেহ নিয়ে তার স্বজনরা ইজিবাইকযোগে চলে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ভ্যানচালক সাদেক আলী নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন